বলরামপুর: দলদিরি মোড়ে অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, আশঙ্কাজনক বাইক আরোহী
বৃহস্পতিবারের পথদুর্ঘটনার পর শুক্রবার সকালে বলরামপুর-বাগমুণ্ডি রাজ্য সড়কের দলদিরি মোড়ে অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়াল। দুর্ঘটনায় বাইক চালক কৈলাশ মাহাতো মাথায় মারাত্মক চোট পান। তাকে উদ্ধার করে বাঁশগড় হাসপাতাল থেকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। অটোচালক সঞ্জীব টুডু অক্ষত আছেন। বলরামপুর থানার পুলিশ গাড়ি দুটি আটক করেছে।