রায়গঞ্জ: মানসিকভাবে অসুস্থ ব্যক্তির মুক্তির দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি
মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে বিএসএফের হেফাজতে রাখার অভিযোগ তুলে তাঁর দ্রুত মুক্তির দাবিতে মঙ্গলবার উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল ভোটার অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি (পশ্চিমবঙ্গ)-এর জেলা শাখা। সংগঠনের দাবি, করণদিঘির বাজারগাঁও-২ এলাকার বাসিন্দা জলিল আনসারকে ১৯ জুন আটক করে পরে বিএসএফের হেফাজতে পাঠানো হয়েছে। তাঁর কাছে বৈধ পরিচয়পত্র থাকলেও দীর্ঘদিন হেফাজতে রাখা মানবিক নয় বলে দাবি করে দ্রুত মুক্তি ও প্রশাসনের হস্তক্ষেপের আবেদন জানানো হয