পুরুলিয়া ২: রথযাত্রা উপলক্ষে পঞ্চম দিনের গ্রামীণ মেলা জমে উঠেছে পুরুলিয়া 2 নম্বর ব্লকের শ্যামপুর এলাকায়
রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে পুরুলিয়া দু নম্বর ব্লকের শ্যামপুর এলাকায় । আজ সন্ধ্যার পর থেকেই পঞ্চম দিনের মেলা জমজমাট হয়ে উঠেছে । আশেপাশের গ্রামগঞ্জের মানুষ, পুরুলিয়া শহরের উৎসব প্রেমী মানুষজন এবং পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যের বহু মানুষ সমবেত হয়েছেন এই মেলায় ।