পুরুলিয়া ১: বেলগুমা পুলিশ লাইনসে আন্তর্জাতিক যোগ দিবস উদ্যাপিত: পুলিশ কর্মকর্তা ও কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ সকালে বেলকুমা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য ও স্বাস্থ্য সচেতনতামূলক যোগব্যায়াম সেশনের আয়োজন করা হয়েছে। দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি বজায় রাখার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।আজ সকাল থেকেই বেলকুমা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এবারের যোগব্যায়াম সেশনে পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রা অংশ নেন।