রঘুনাথপুর ২: বড়রা গ্রামে চৈত্র সংক্রান্তিতে চড়ক ঘোরা দেখতে উৎসুখ প্রচুর মানুষের ভিড় উপচে পড়ল
আজ মঙ্গলবার চৈত্র সংক্রান্তি।আর সেই পূণ্য তিথিতে অন্যান্য বারের মত এবছরেও অনুষ্ঠিত হল চড়ক ঘোরা জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি রঘুনাথপুর ২ব্লকের অন্তর্গত বড়রা গ্রামে। বড়রা গ্রাম পঞ্চায়েতের বড়রা গ্রামে মঙ্গলবার বিকেলে ধর্মীয় নিয়ম নীতি মেনেই অনুষ্ঠিত হল চড়ক বা ভক্তা ঘোরা।আর যা দেখতে উৎসুক প্রচুর মানুষজন ভিড় জমিয়েছিল বড়রা গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে।