রায়গঞ্জ: ভিন রাজ্যের শ্রমিক খুনের অভিযোগে গ্রেফতার এক যুবককে রায়গঞ্জ আদালতে পেশ, ধৃতের পুলিশি হেফাজতের নির্দেশ
রায়গঞ্জ থানার পুলিশ নৃশংস খুনের অভিযোগে প্রবীর বর্মনকে (২১) গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি পশ্চিম মনোহরপুরের বসমন পাড়া। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় মামলা রুজু হয়। মঙ্গলবার আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর হয়। ভিন রাজ্যে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে ১০ জুলাই বাড়ি ফেরা ২২ বছরের দিব্যেন্দু দাস ওরফে চন্দন পরদিন সকালে পিপলান গ্রামে রক্তাক্ত মৃতদেহ অবস্থায় উদ্ধার হন। টাকা ধার দেওয়ার জেরেই খুন হতে পারেন বলে পুলিশের অনুমান।