পাড়া: সাঁওতালডি থানার ডুমুরডিহা গ্রামের বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনে পালিত হল ১৬৫তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী
Para, Purulia | May 9, 2026 পুরুলিয়ার পাড়া ব্লকের সাঁওতালডি থানার অন্তর্গত ডুমুরডিহা গ্রামের বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনে পালিত হল ১৬৫তম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। আজ আজ শনিবার সকাল দশটা নাগাদ যথাযোগ্য মর্যাদা সাথে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করা হয় কবিগুরুর প্রতিকৃতিতে। তারপরে আজকের দিনটি সম্পর্কে কচিকাচাদের সামনে বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষিকারা। তারপরে আবৃত্তি কবিতা ও গান ও মিষ্টি মুখের মাধ্যমে দিনটি বিশেষভাবে পালন করা হয়।