রতুয়া ২: রাজ্য সরকারের সার্বিক উন্নয়ন তুলে ধরে বাটনা এলাকায় মানুষের কাছে পৌঁছল তৃণমূল নেতৃত্ব
রাজ্য সরকার যে সমস্ত কাজ করার মধ্য দিয়ে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে সে বিষয়গুলি তুলে ধরতে রতুয়ার বাটনা এলাকায় পৌঁছল বিধায়কসহ তৃণমূল নেতৃত্ব। বিধায়ক স্বপন মুখার্জি ছাড়া বিভিন্ন স্তরের জনপ্রতিনিধির দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব সকলের উপস্থিতিতে সাধারণ মানুষের কাছে বিভিন্ন বিষয়ে বার্তা রাখা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের সাথে লড়াই করছে এবং মানুষের কাছে কি কি পরিসেবা পৌঁছে দিয়েছে সে সমস্ত বিষয়ে তুলে ধরা হয়।