রঘুনাথপুর ২: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু,হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে PM পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত ঐ যুবকের নাম রবীন বাউরি।তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত রামনগর গ্রামে।জানা যায় বুধবার দুপুরে মোটর বাইক নিয়ে সে যখন রঘুনাথপুর আসছিল। ঐ সময় পথে রাস্তার উপর থাকা বাম্প বুঝতে না পেরে মোটর বাইক নিয়ে উল্টে যায়।তার সাথে থাকা অপরজনের আঘাত গুরুতর না হলেও রবীন গুরুতর আহত হন।স্হানীয়রা পুলিশে খবর জানিয়ে তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালটি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।