পাড়া: রোদ,কালবৈশাখী ঝড়, বৃষ্টি কে উপেক্ষা করে উদয়পুর অঞ্চলের বিভিন্ন গ্রামে প্রচারে BJP প্রার্থী নদীয়ার চাঁদ বাউরী
Para, Purulia | Apr 8, 2026 পাড়া বিধানসভার উদয়পুর অঞ্চলের বিভিন্ন গ্রামে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নদীয়ার চাঁদ বাউরী নির্বাচনী প্রচারে ঝড় তুললেন। বুধবার দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত প্রখর রোদ কালবৈশাখী ঝড়, বৃষ্টি কে উপেক্ষা করে প্রচুর কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে উদয়পুর অঞ্চলের হড়োকতোড়, গহিরা,ডিপাবড়া,পাবড়া,পড়াশ্যা,মধুডি গ্রামে ব্যাপক ভাবে প্রচার করলেন। প্রচার শেষে পাড়া মন্ডল তিন এর সভাপতি জয়দেব মন্ডল বলেন এলাকায় ব্যাপক সাড়া পাওয়া গেছে,১০০ শতাংশ জয়