রঘুনাথপুর ২: চেলিয়ামাতে রঘুনাথপুর থানার পুলিশ অবৈধ কয়লা বাজেয়াপ্ত করার পরেই চেলিয়ামার মোবাইল দোকানে চুরি,চাঞ্চল্য
চেলিয়ামাতে রয়েছে পুলিশ ক্যাম্প। আর পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও অবৈধ ভাবে হচ্ছে কয়লা পাচার।এলাকায় ঘটছে চুরির ঘটনা।যার ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।এলাকার বাসিন্দাদের প্রশ্ন রঘুনাথপুর থানার পুলিশ দীর্ঘ পথ অতিক্রম করে চেলিয়ামা এলাকায় এসে অবৈধ কয়লা পাচার রুখতে বস্তা বস্তা কয়লা বাজেয়াপ্ত করেছে গত সপ্তাহে।সেখানে নাকের ডগায় চেলিয়ামা পুলিশ ক্যাম্পের পুলিশ কি করছে এলাকার বাসিন্দাদের প্রশ্ন।