রঘুনাথপুর ১: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও বেড়োর চন্ডী পাহাড় কাটা চলছেই,এলাকার বাসিন্দাদের ক্ষোভ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরও পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের বেড়োর চন্ডী পাহাড় কাটার কাজ চলছেই। আর যার জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।এলাকার বাসিন্দাদের অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চলতি মাসের 20তারিখ পুরুলিয়ায় এসে ঘোষণা করে গিয়েছেন আমি আজ কথা দিয়ে গেলাম এই অপরুপ সুন্দর জঙ্গলমহল পাহাড় আর গাছ অরণ্য কোনটাইতেই হাত দিতে দেব না।কিন্তু মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরেও রঘুনাথপুরের বেড়োর চন্ডী পাহাড় কাটা চলছেই।