পাড়া: সাঁওতালডি থানার কাঁকী গ্রামে হরিনাম সংকীর্তন শুনতে উপচে পড়লো মানুষের ভিড়
Para, Purulia | Jun 17, 2026 পুরুলিয়া জেলার পাড়া ব্লকের সাঁওতালডি থানার অন্তর্গত কাঁকী গ্রামে প্রতি বছরের মত এবারও তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে আটটা থেকে প্রসিদ্ধ কীর্তন শিল্পীদের হরিনাম সংকীর্তন শুনতে। স্থানীয় গ্রামবাসিরা ছাড়াও আশেপাশে বহু গ্রামের মানুষ ভিড় করেছেন। কাঁকি ষোল আনা কমিটির পরিচালনায় এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে। ভোর পর্যন্ত চলবে এই কীর্তন