বরাবাজার: অন্নপূর্ণার সাফল্যে অভিনন্দন, কুদলুং গ্রামে মহিলাদের স্বতঃস্ফূর্ত পদযাত্রা
অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ায় উচ্ছ্বসিত মহিলারা মঙ্গলবার বিকেলে অভিনন্দন পদযাত্রায় অংশ নিলেন কুদলুং গ্রামে। অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে সুবিধা পাওয়া মহিলাদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। সেই আনন্দকে সামনে রেখেই এদিন কুদলুং গ্রামে আয়োজন করা হয় এই অভিনন্দন পদযাত্রার। পদযাত্রায় মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। গ্রামের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই পদযাত্রা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বান্দো