Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
किसान
कांग्रेस
मौत
Accident
Congress
Modi
Delhi
Viral
मध्यप्रदेश
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
Chhattisgarh
Uttarpradesh
No video available

जमुई में माननीय मुख्यमंत्री श्री नीतीश कुमार जी ने समाज सुधार अभियान के अंतर्गत आयोजित सभा को संबोधित किया..!!!

87k views | Amarpur, Banka | Feb 23, 2022

MORE NEWS

উদ্বোধনের আগেই চালু হতে চলেছে গোমতী জেলা হাসপাতালে ছয় আসন বিশিষ্ট কার্ডিয়াক কেয়ার ইউনিট! উদ্বোধনের জন্য রোগীর পরিষেবা বন্ধ থাকতে পারে না, তাই স্বাস্থ্য দপ্তরের সচিব পরিষেবাটি দ্রুত চালু করার নির্দেশ দেন।

উদ্বোধনের আগেই চালু হতে চলেছে গোমতী জেলা হাসপাতালে ছয় আসন বিশিষ্ট কার্ডিয়াক কেয়ার ইউনিট! উদ্বোধনের জন্য রোগীর পরিষেবা বন্ধ থাকতে পারে না, তাই স্বাস্থ্য দপ্তরের সচিব পরিষেবাটি দ্রুত চালু করার নির্দেশ দেন।

Amarpur, Gomati | Jul 14, 2026

গোমতী জেলা হাসপাতালে চালু হতে চলেছে খুব শীঘ্রই দুই শিফটে আলট্রাসনোগ্রাফি পরিষেবা! রোগীদের স্বাস্থ্য পরিষেবা দ্রুত পৌঁছে দিতে স্বাস্থ্য দপ্তরের সচিব ডঃ কিরণ গিত্যে এই নির্দেশ দেন

গোমতী জেলা হাসপাতালে চালু হতে চলেছে খুব শীঘ্রই দুই শিফটে আলট্রাসনোগ্রাফি পরিষেবা! রোগীদের স্বাস্থ্য পরিষেবা দ্রুত পৌঁছে দিতে স্বাস্থ্য দপ্তরের সচিব ডঃ কিরণ গিত্যে এই নির্দেশ দেন

Amarpur, Gomati | Jul 14, 2026

যাত্রাপুর থানার অন্তর্গত কাঠালিয়া ভদ্রাবাড়ি এলাকায় নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হলেন উত্তম নম নামে এক ব্যক্তি।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে তাকে হত্যা করে। এরপর ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ।

আজ সকাল প্রায় ৯টার দিকে যাত্রাপুর থানায় ঘটনাটির খবর পৌঁছায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

জানা গেছে, নিহতের দুই ছেলে রয়েছেন—বড় ছেলে উৎপল নম (২৫) এবং ছোট ছেলে চয়ন নম (২২)। ঘটনার সময় তাঁদের অবস্থান এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও তদন্তের আওতায় এনেছে পুলিশ।

কী কারণে এবং কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলেই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

যাত্রাপুর থানার অন্তর্গত কাঠালিয়া ভদ্রাবাড়ি এলাকায় নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হলেন উত্তম নম নামে এক ব্যক্তি। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে তাকে হত্যা করে। এরপর ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ। আজ সকাল প্রায় ৯টার দিকে যাত্রাপুর থানায় ঘটনাটির খবর পৌঁছায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। জানা গেছে, নিহতের দুই ছেলে রয়েছেন—বড় ছেলে উৎপল নম (২৫) এবং ছোট ছেলে চয়ন নম (২২)। ঘটনার সময় তাঁদের অবস্থান এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও তদন্তের আওতায় এনেছে পুলিশ। কী কারণে এবং কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলেই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Amarpur, Gomati | Jul 14, 2026

"লবণ থাকলে মরিচ নাই, মরিচ থাকলে সিদল নাই, সিদল থাকলে মোম নাই, মোম থাকলে কারেন্ট নাই—শুধু নাই, নাই আর নাই!" কথা গুলো কোনো ব্যাঙ্গাত্মক ছড়া নয়, বরং ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর নিজস্ব বিধানসভা এলাকার এক দরিদ্র পরিবারের নির্মম বাস্তবতার আর্তনাদ।
             ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মার বিধানসভা এলাকার চাকমাঘাট শিবিরে বসবাস করেন পরেশ দেববর্মা। স্ত্রী ও দুই সন্তান'কে নিয়ে চার সদস্যের সংসার। পেশায় তিনি একজন দৈনিক মজুর। অনিশ্চিত আয়ের উপর ভর করেই কোনোরকমে চলছে সংসারের চাকা।
       অভিযোগ, বছরের পর বছর কেটে গেলেও এই পরিবারটির ভাগ্যে জোটেনি একটি বি.পি.এল বা অন্তোদয় রেশন কার্ড। মাথা গোঁজার একমাত্র সম্বল একটি জরাজীর্ণ কুঁড়েঘর। সামান্য ঝড়-বৃষ্টিতেই ঘরের চাল দিয়ে জল পড়ে, শিলাবৃষ্টির সময় প্রাণ হাতে নিয়ে রাত কাটাতে হয়। বিদ্যুৎ সংযোগ না থাকায় সন্ধ্যা নামলেই নেমে আসে অন্ধকার।
         পরেশ দেববর্মার পরিবারের দাবি, বহুবার এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা মেলেনি। বরং মিলেছে শুধু আশ্বাস, অপমান ও বঞ্চনা।
            পরেশ দেববর্মার স্ত্রীর অভিযোগ আরও বিস্ফোরক। তাঁর দাবি, এ.পি.এল রেশন কার্ড'কে বি.পি.এল বা অন্তোদয়ে রূপান্তর করার জন্য নাকি বিভিন্ন মহল থেকে ১০ হাজার টাকা দাবি করা হয়েছে। টাকা দিলে তবেই রেশন কার্ড পরিবর্তন করে দেওয়া হবে—এমনই অভিযোগ তাঁর। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
     কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। তাঁর আক্ষেপ, "কখনো লবণ থাকে তো মরিচ থাকে না, মরিচ থাকলে সিদল নেই, সিদল থাকলে মোম নেই, আর মোম থাকলেও কারেন্ট নেই।" অভাব যেন এই পরিবারের নিত্যসঙ্গী।
       এদিকে, সরকারি সভা-সমাবেশে বারবার দাবি করা হয় যে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা সমাজের শেষ প্রান্তের মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু চাকমাঘাট শিবিরের এই পরিবারের ভাঙ্গাচোরা কুঁড়েঘর সেই দাবির সঙ্গে বাস্তবের বিস্তর ফারাকেরই ইঙ্গিত দিচ্ছে।
     স্থানীয় সূত্রের দাবি, পরেশ দেববর্মার এ.পি.এল রেশন কার্ডটি নাকি চাকমাঘাট এলাকার এক ব্যাক্তির কাছে অর্থের বিনিময়ে গচ্ছিত রয়েছে। তবে এই দাবিরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।
এখন প্রশ্ন উঠছে—যে বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি স্বয়ং রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, সেই এলাকারই এক অসহায় পরিবার যদি বছরের পর বছর মৌলিক অধিকার ও সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকে, তাহলে উন্নয়নের বহুল প্রচারিত দাবিগুলোর বাস্তব ভিত্তি কতটা দৃঢ়?
          এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর এই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণে এগিয়ে আসে কি না।

"লবণ থাকলে মরিচ নাই, মরিচ থাকলে সিদল নাই, সিদল থাকলে মোম নাই, মোম থাকলে কারেন্ট নাই—শুধু নাই, নাই আর নাই!" কথা গুলো কোনো ব্যাঙ্গাত্মক ছড়া নয়, বরং ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর নিজস্ব বিধানসভা এলাকার এক দরিদ্র পরিবারের নির্মম বাস্তবতার আর্তনাদ। ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মার বিধানসভা এলাকার চাকমাঘাট শিবিরে বসবাস করেন পরেশ দেববর্মা। স্ত্রী ও দুই সন্তান'কে নিয়ে চার সদস্যের সংসার। পেশায় তিনি একজন দৈনিক মজুর। অনিশ্চিত আয়ের উপর ভর করেই কোনোরকমে চলছে সংসারের চাকা। অভিযোগ, বছরের পর বছর কেটে গেলেও এই পরিবারটির ভাগ্যে জোটেনি একটি বি.পি.এল বা অন্তোদয় রেশন কার্ড। মাথা গোঁজার একমাত্র সম্বল একটি জরাজীর্ণ কুঁড়েঘর। সামান্য ঝড়-বৃষ্টিতেই ঘরের চাল দিয়ে জল পড়ে, শিলাবৃষ্টির সময় প্রাণ হাতে নিয়ে রাত কাটাতে হয়। বিদ্যুৎ সংযোগ না থাকায় সন্ধ্যা নামলেই নেমে আসে অন্ধকার। পরেশ দেববর্মার পরিবারের দাবি, বহুবার এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা মেলেনি। বরং মিলেছে শুধু আশ্বাস, অপমান ও বঞ্চনা। পরেশ দেববর্মার স্ত্রীর অভিযোগ আরও বিস্ফোরক। তাঁর দাবি, এ.পি.এল রেশন কার্ড'কে বি.পি.এল বা অন্তোদয়ে রূপান্তর করার জন্য নাকি বিভিন্ন মহল থেকে ১০ হাজার টাকা দাবি করা হয়েছে। টাকা দিলে তবেই রেশন কার্ড পরিবর্তন করে দেওয়া হবে—এমনই অভিযোগ তাঁর। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। তাঁর আক্ষেপ, "কখনো লবণ থাকে তো মরিচ থাকে না, মরিচ থাকলে সিদল নেই, সিদল থাকলে মোম নেই, আর মোম থাকলেও কারেন্ট নেই।" অভাব যেন এই পরিবারের নিত্যসঙ্গী। এদিকে, সরকারি সভা-সমাবেশে বারবার দাবি করা হয় যে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা সমাজের শেষ প্রান্তের মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু চাকমাঘাট শিবিরের এই পরিবারের ভাঙ্গাচোরা কুঁড়েঘর সেই দাবির সঙ্গে বাস্তবের বিস্তর ফারাকেরই ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, পরেশ দেববর্মার এ.পি.এল রেশন কার্ডটি নাকি চাকমাঘাট এলাকার এক ব্যাক্তির কাছে অর্থের বিনিময়ে গচ্ছিত রয়েছে। তবে এই দাবিরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি। এখন প্রশ্ন উঠছে—যে বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি স্বয়ং রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, সেই এলাকারই এক অসহায় পরিবার যদি বছরের পর বছর মৌলিক অধিকার ও সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকে, তাহলে উন্নয়নের বহুল প্রচারিত দাবিগুলোর বাস্তব ভিত্তি কতটা দৃঢ়? এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর এই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণে এগিয়ে আসে কি না।

Amarpur, Gomati | Jul 14, 2026

চালু হয়ে গেল উদয়পুরে গ্রাহকদের জন্য লকার সুবিধা! আগরতলা কু-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেডের উদয়পুর শাখা প্রাঙ্গণে গ্রাহকদের জন্য লকার সুবিধার শুভ উদ্বোধন হয়!

চালু হয়ে গেল উদয়পুরে গ্রাহকদের জন্য লকার সুবিধা! আগরতলা কু-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেডের উদয়পুর শাখা প্রাঙ্গণে গ্রাহকদের জন্য লকার সুবিধার শুভ উদ্বোধন হয়!

Amarpur, Gomati | Jul 14, 2026