বরাবাজার: বিধায়ক লবসেন বাস্কের হাত ধরে রাঙা গাড়া মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা
বরাবাজার ব্লকের অন্তর্গত রাঙা গাড়া মাঠে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাস্কে। শনিবার সকাল ১১টা নাগাদ তিনি মাঠে উপস্থিত হয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক লবসেন বাস্কের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সঞ্জয় মাহাতোসহ অন্যান্যরা।b