পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের
গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগারি দপ্তর।বুধবার আনুমানিক রাত্রি নটা নাগাদ আবগারি দপ্তর সূত্রের পাওয়া খবর অনুযায়ী কেন্দা থানা এলাকার পিঁড়রা, শাসনগড়া,ধরমপুর,জামবাদ,বিন্দুডি এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৪০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। সাথে মদ তৈরির কাজে ব্যাবহৃত ৩ টি হাঁড়ি এবং ২ টি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।