দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েতের রাধাননগরে বাইকের ধাক্কায় গুরুতর আহত হন সেলিমা বিবি নামে এক গৃহবধূ শনিবার দিন রাতে।পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার হাসপাতলে নিয়ে যাওয়া হলো রবিবার রাত সাড়ে বারোটায়।