অ্যামিস্টার টপ কীটনাশকের দশ বছর পূর্তি উপলক্ষে কৃষক ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে মিলনমেলার আয়োজন করল সিনজেন্টা কীটনাশক সংস্থা। শনিবার বীরভূমের ময়ূরেশ্বরের কোটাসুরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে বীরভূমের টেরিটেরিয়াল এলাকার কৃষকদের নিয়ে দিনভর চলে নানা সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী দুধ কুমার মন্ডল।