নিতুড়িয়া: নিতুড়িয়ার ইনানপুরে প্রার্থীর হয়ে প্রচারে এসে রনং দেহি মমতা, বিজেপির চক্রান্ত রুখে সব ভোট তৃণমূলে দেওয়ার আহ্বান
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হাজারি বাউরির সমর্থনে শনিবার দুপুরে নিতুড়িয়ার ইনানপুর ফুটবল মাঠে জনসভা থেকে বিজেপির চক্রান্ত রুখে সব ভোট তৃণমূলে দেওয়ার আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় । এসআইআর ও ভোটার তালিকা নিয়ে আবারও নির্বাচন কমিশনকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রঘুনাথপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজারী বাউরির জনসভায় বক্তব্যে একেবারে রনংদেহী মেজাজে দেখা গেল তাকে।