বান্দোয়ান: বান্দোয়ান বিধানসভা আসন থেকে মনোনয়ন পত্র জমা দিলেন একসময়ে বিজেপির প্রাক্তন জেলা সেক্রেটারী
বান্দোয়ান বিধানসভা আসন থেকে ভারতীয় মানবাধিকার পার্টি থেকে মনোনয়ন পত্র জমা দিলেন একসময় বিজেপির সক্রিয় কর্মী তথা প্রাক্তন জেলা বিজেপির জেনারেল সেক্রেটারি সন্তোষ কুমার মূর্মু। সোমবার বেলা ১.৩০ নাগাদ তিনি মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন করেন।এবিষয়ে সন্তোষ কুমার মূর্মু জানান বান্দোয়ান বিধানসভায় তিনি জেতার ব্যাপারে আশাবাদী। তবে বিজেপি প্রসঙ্গে তাকে প্রশ্ন করতেই তিনি বিষয়টি এড়িয়ে যান।