বলরামপুর: বলরামপুরের চকবাজার থেকে গোশালা মোড় এলাকায় নিকাশি সমস্যার জেরে ক্ষোভ স্থানীয়দের
বলরামপুর শহরের চকবাজার থেকে গোশালা রোড পর্যন্ত রাস্তার একপাশে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।শুক্রবার সকাল এগারোটা নাগাদ স্থানীয় ব্যবসায়ী দীপক বর্মা,তপন পাল,বিজয় কুমার সরাফ সহ অন্যান্যদের অভিযোগ বৃষ্টি না হলেও গত ১০-১৫ বছর ধরে ওই এলাকার নর্দমায় জল জমে থাকছে।