বিজেপির পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় ‘রান ফর যোগা' কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে চাকলতোড় বিজেপি নেতৃত্বের উদ্যোগে ডুড়কু স্টেডিয়ামে একটি যোগা শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে স্থানীয় বিজেপি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।