পাড়া: সাঁওতালডি থানার কাঁকি গ্রামে নাইট ভলিবল টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনা, অংশ নিল ৮টি দল
Para, Purulia | Jun 10, 2026 সাঁওতালডি থানার অন্তর্গত কাঁকি গ্রামে একদিনব্যাপী নাইট ভলিবল টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উন্মাদনার ছবি ধরা পড়ল। বুধবার রাত প্রায় ৯টা নাগাদ কাঁকি ভলিবল কমিটির পরিচালনায় কাঁকি ভলিবল গ্রাউন্ডে এই প্রতিযোগিতার শুভ সূচনা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাধুলার প্রতি যুব সমাজকে আরও বেশি করে আকৃষ্ট ও মনোযোগী করতেই এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারের টুর্নামেন্টে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেক