পাড়া: সাঁওতালডি থানার মধুডি গ্রামে হরিনাম সংকীর্তন এর ধুলোট উৎসবে উপচে পড়লো মানুষের ভিড়
Para, Purulia | Jun 13, 2026 পাড়া ব্লকের সাঁওতালডি থানার মধুডি গ্রামে একদিনব্যাপী হরিনাম সংকীর্তনের পরিসমাপ্তি হলো ধুলোট উৎসবের মধ্য দিয়ে। শনিবার বিকেল চারটে নাগাদ এই অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিবছরের মত এ বছরও মধুডি গ্রামে হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয়েছিল। এদিন হরিনাম সংকীর্তনের শেষ লগ্নে ধুলোট অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়। সকলে আবির মেখে গানের তালে মেতে উঠেন।