মানবাজার ১: গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগারি দপ্তর।শুক্রবার আনুমানিক রাত্রি ৮.৩০ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রের পাওয়া খবর অনুযায়ী মানবাজার থানা এলাকার মধুপুর,চিরুভিটা,সোনারড্যাং,কমলপুর এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।