বান্দোয়ান: বান্দোয়ানে রাজীব লোচন সোরেন এর সমর্থনে সায়নী ঘোষ
বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজিব লোচন সরেন এর সমর্থনে জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের যুব সভানেত্রী সায়নী ঘোষ। বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ বান্দোয়ান বাইপাস সংলগ্ন ময়দানে জনসভা করেন। জনসভা থেকে বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন সায়নী ঘোষ।বান্দোয়ানে সায়নী ঘোষের সভাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।