মানবাজার ২: গভীর নিম্নচাপের জের,রঘুনাথপুর ও জয়পুর থেকে বোরো যাওয়ার কজওয়ের উপর দিয়ে বইছে জল,যান চলাচল বন্ধ করলো প্রশাসন
গভীর নিম্নচাপের জের,বাড়লো নদীর জলস্তর।বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২ টা নাগাদ দেখা গেলো নিম্ন চাপের বৃষ্টির জেরে টটকো জলাধারের জল ছাড়ার কারণে দুই মামড়ো শিমুলতলা থেকে রঘুনাথপুর ও জয়পুর থেকে বোরো যাওয়ায় কজওয়ের উপর দিয়ে বইছে জল।বিপদের আশঙ্কায় ওই কজওয়ে দিয়ে যান চলাচল এবং সাধারণ মানুষের পারাপার বন্ধ করেছে প্রশাসন।