বান্দোয়ান: বান্দোয়ান বিডিও (BDO) কার্যালয় চত্বরে আয়োজিত ‘জনকল্যাণ শিবির’ পরিদর্শন করলেন পুরুলিয়া জেলাশাসক
বান্দোয়ান থানার অন্তর্গত বান্দোয়ান বিডিও (BDO) কার্যালয় চত্বরে আয়োজিত ‘জনকল্যাণ শিবির’ পরিদর্শন করলেন পুরুলিয়া জেলাশাসক কোণঠাম সুধীর।বুধবার বেলা ২ টা নাগাদ শিবির পরিদর্শন করেন এক ঝাঁক আধিকারিক সহ বিধায়ক।ছিলেন বান্দোয়ানের এম এল এ লবসেন বাস্কে,মানবাজারের এসডিপিও শাশ্বতী শ্বেতা সামন্ত,মানবাজার মহকুমা শাসক মানজার হোসেন আনজুম,বান্দোয়ানের বিডিও বান্দোয়ান থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।