নিতুড়িয়া: নিতুড়িয়ার শালতোড় অঞ্চলের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার সারলেন রঘুনাথপুর বিধানসভার BJP প্রার্থী মামণি বাউরি
মঙ্গলবার প্রায় সারাদিন ধরেই রঘুনাথপুর বিধানসভার বিজেপি প্রার্থী মামণি বাউরি নিতুড়িয়া ব্লকের শালতোড় অঞ্চলের পারবেলিয়া বাজার, মির্ধাপাড়া, বাঘারডাঙ্গা,রানিপুর,হিজুলি সহ বিভিন্ন গ্রামে গ্রামে জন সম্পর্ক করে নির্বাচনী প্রচার সারলেন।প্রখর রৌদ্রকে উপেক্ষা করেই মঙ্গলবার দুপুরে নির্বাচনী প্রচার তিনি।। মহিলারাও বাড়ি থেকে বেরিয়ে প্রার্থীকে হাত নাড়িয়ে সমর্থন জানিয়ে অভিনন্দন জানান।