বান্দোয়ান: বান্দোয়ান থানা এলাকায় পুলিশের উদ্যোগে সাধারন মানুষের হাতে তুলে দেওয়া হলো গুরুত্বপূর্ণ নম্বর সম্বলিত লিফলেট
পুরুলিয়ার জেলা পুলিশের বিশেষ উদ্যোগ।সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি পুলিশের সাথে যোগাযোগকে আরো নিবিড় করতে জনসাধারণের হাতে তুলে দেওয়া হল জরুরি ভিত্তিক ফোন নাম্বার সম্বলিত লিফলেট।জেলা পুলিশ সূত্রে জানা যায় জেলার সমস্ত থানা এলাকায় একটি বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। এই কর্মসূচির অধীনে জনসাধারণের মধ্যে জরুরি যোগাযোগ নম্বর সম্বলিত তথ্যপত্র বিতরণ করা হচ্ছে।