রঘুনাথপুর ২: সেতু নির্মাণের দাবিতে
তুলসীবাড়ী গ্রামে ভোট বয়কট করে ভোটদানে বিরত গ্রামবাসীরা
আগে ব্রিজ ,পরে ভোট। এই দাবিতে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলসীবাড়ী গ্রামের বাসিন্দারা সেতু নির্মাণের দাবিতে ভোট বয়কট করে বিধানসভা নির্বাচনে প্রতিবাদ জানাল।তুলসীবাড়ী থেকে ব্লক সদর চেলিয়ামা যাওয়ার জন্য রাস্তার উপর কাঞ্জীহারা জোড়ে দীর্ঘ দিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তুলসীবাড়ী সহ একাধিক গ্রামের বাসিন্দারা।কিন্তু কোন কাজ হয় নি।সেই পরিপ্রেক্ষিতেই গ্রামবাসীরা দলমত নির্বিশেষে ভোট বয়কটের সিদ্ধান্ত নেন।