পুরুলিয়া ১: বিধানসভা ভিত্তিক গণনায় বিপুল লিড: সিধু-কানহু বীরসা বিশ্ববিদ্যালয়ের বাইরে গেরুয়া আবিরে বিজয় উৎসবে বিজেপি সমর্থকেরা
ভোট গণনার প্রাথমিক রাউন্ড থেকেই পরিবর্তনের হাওয়া স্পষ্ট। প্রতিটি বিধানসভা কেন্দ্রে bjp প্রার্থীরা বিপুল ব্যবধানে এগিয়ে থাকার খবর আসতেই উল্লাসে ফেটে পড়লেন কর্মী-সমর্থকেরা।SKBUএরগণনাকেন্দ্রের বাইরে গেরুয়া আবির উড়িয়ে এবং জয়ধ্বনি দিয়ে চলল অকাল দোল। গণনাকেন্দ্রের বাইরে ভিড় করা বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কার্যত উৎসবের মেজাজ তৈরি হয় চত্বরে। প্রাথমিক এই ফলাফলের ট্রেন্ড নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি সাংসদ।