রায়গঞ্জ: মনোনয়নের দিনেই জয়ের বার্তা, ১০০% আত্মবিশ্বাস বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর
বৃহস্পতিবার রায়গঞ্জ মহকুমার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেন। রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী কৌশিক চৌধুরী স্টেশন থেকে কর্ণজোড়া পর্যন্ত র্যালির নেতৃত্ব দেন। গেরুয়া পতাকা ও বেলুনে মুখরিত ছিল এলাকা। হুডখোলা গাড়িতে জনসংযোগ করেন তিনি। উপস্থিত ছিলেন জেলা সভাপতি নিমাই কবিরাজ।