বাঘমুণ্ডী: বাঘমুন্ডির একটি বেসরকারি লজে যুব মোর্চার বৈঠক আয়োজিত হলো
যুব মোর্চার বৈঠক বাঘমুন্ডিতে বাঘমুন্ডির একটি বেসরকারি লজে মঙ্গলবার বিকেলে ভারতীয় জনতা যুব মোর্চার একটি বিশেষ বৈঠক আয়োজিত হল। সদ্য পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম বিজেপি সরকার বাজেট পেশ করেছে। এই বাজেটে যুব, মহিলা, কৃষক সহ পশ্চিমবঙ্গের মানুষজনদের উন্নতি সাধন বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। মূলত বাজেটে যুবকদের কর্মসংস্থান, ভাতা সহ বিভিন্ন ক্ষেত্রে একরাশ ঘোষণা করা হয়েছে। মূলত যুবকদের স্বনির্ভরতার লক্ষ্যে সরকারের ঘোষিত প্রকল্পের এদিন সাধুবাদ জানানো হয়েছে