বরাবাজার: অবৈধ চোলাই মদের বিরুদ্ধে বরাবাজার থানা ও আবগারি দপ্তরের যৌথ অভিযান পাত্তরিয়া ও তুমড়াশোল গ্রামে
বেআইনি চোলাই মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। রবিবার সকালে বরাবাজার থানার উদ্যোগে আবগারি দপ্তরের বরাবাজার সার্কেলের সঙ্গে যৌথভাবে চালানো হয় বিশেষ অভিযান। অভিযান চলে বরাবাজার থানার অন্তর্গত পাততোরিয়া ও তুমড়াসোল গ্রামে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় প্রায় ৩০ লিটার প্রস্তুত চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি প্রায় ৭০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। বেআইনি মদ প্রস্তুত ও পাচার রুখতে ভবিষ্যতেও এ ধরনের