মানবাজার ১: "একটি গাছ মায়ের নামে",কর্মসূচিতে পাথরকাটা চল্লার হাট এলাকায় বৃক্ষরোপণ করল মানবাজার সার্কেল আফগারি দপ্তর
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চলছে অরণ্য সপ্তাহ।একটি গাছ মায়ের নামে,এই বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে মানবাজার এলাকায় বৃক্ষরোপণ করল মানবাজার সার্কেল আফগারি দপ্তরের আধিকারিক থেকে সকল স্টাফেরা।শুক্রবার বেলা ১০ টা নাগাদ জানা যায় মানবাজার থানার অন্তর্ভুক্ত পাথরকাটা চল্লার হাট সংলগ্ন এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি হয়।উপস্থিত ছিলেন মানবাজার সার্কেল আফগারি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক ও অন্যান্য আধিকারিকেরা।