রঘুনাথপুর ২: অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে শংসাপত্র প্রদান অনুষ্ঠান চেলিয়ামার SHG মিটিং হলে,উপস্থিত মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি
আজ ১লা জুলাই অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের একাউন্টে টাকা ছাড়ার কাজ শুরু করল ডবল ইঞ্জিন সরকার। সেই পরিপ্রেক্ষিতেই বুধবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লকের চেলিয়ামার বিডিও অফিস চত্বরের SHG মিটিং হলে এলাকার অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল রঘুনাথপুর 2ব্লক প্রশাসন। ঐ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে করা অনুষ্ঠানের লাইভ ছবি দেখানো হয় উপস্থিত মহিলাদের।