রঘুনাথপুর ২: DVCর RTPS এ গ্রাম উন্নয়ন উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হল,উপস্থিত বিধায়িকা মামণি বাউরি সহ অন্যান্যরা
DVCর পুরুলিয়ার রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানার শুক্রবার গ্রাম উন্নয়ন উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হল।এদিনের ঐ বৈঠকে উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামণি বাউরি।রঘুনাথপুর 2ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রিম্পা চক্রবর্তী,রঘুনাথপুর 2ব্লকের বিডিও অমিত কুমার চৌরাশিয়া,নিতুড়িয়ার বিডিও প্রবীর কুমার সিনহা সহ 5টি গ্রাম পঞ্চায়েতের প্রধানেরা।এছাড়াও ছিলেন DVCর সিনিয়র জি এম নিভেদা নন্দ মন্ডল সহ অন্যান্যরা।