বুথ মজবুত করার লক্ষ্যে কাশীপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক।মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার সময় কাশীপুর থানার কালিদহ অঞ্চলের হুচুকপাড়া মোড়ে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা, মন্ডল সভাপতি কৃষ্ণ হালদার সহ অন্যান্য নেতৃত্ব। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ মজবুত করার লক্ষ্যে সাংগঠনিক বৈঠক বলে জানান বিধায়ক কমলাকান্ত হাঁসদা।