রঘুনাথপুর ২: নতুনডি অঞ্চলে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন পাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী মানিক বাউরি
সোমবার পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২ব্লকের নতুনডি অঞ্চলে ভোট প্রচার সারলেন পাড়া বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী মানিক বাউরি।এদিন তিনি ঢাক ঢোল বাজিয়ে কর্মী সমর্থকদের বিশাল মিছিল সহকারে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রচার চালান। তিনি বলেন বিজেপিকে রুখতে হবে।বিজেপি মিথ্যাবাদী, শুধু মানুষকে ভুল ভুজায়।আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে থাকে এমনি ভোট প্রচারে বক্তব্য রাখেন তৃণমূল প্রার্থী মানিক বাউরি।