ঠাকুরঘরও রক্ষা পেল না! মা লক্ষ্মীর ঘট ভেঙে ২০ হাজার টাকা চুরি, ক্ষোভে ফুঁসছে চড়িলামবাসী
বিশালগড় মহকুমার উত্তর চড়িলাম সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় প্রাক্তন হোমগার্ড কর্মী কৃষ্ণ দত্তের বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির ঠাকুরঘরে ঢুকে মা লক্ষ্মীর ঘট ভেঙে প্রায় ২০ হাজার টাকারও বেশি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।