রায়গঞ্জ: মদের বোতলে কৃষিজমি নষ্ট, নাবালকদের হাতে মদ—কর্ণজোড়ায় মহিলাদের নেতৃত্বে প্রতিবাদের আগুন
গোলুইসরার বাসিন্দারা, মূলত মহিলারা, বুধবার দুপুরে কর্ণজোড়ায় জেলা শাসকের দফতরসহ একাধিক দফতরে গণডেপুটেশন দিয়েছেন। তাঁদের অভিযোগ, দেড় বছর আগে বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে গড়ে ওঠা পানশালা থেকে মদ্যপরা মহিলাদের কটুক্তি করছেন, ভাঙা বোতলে কৃষকদের পা কাটছে, পুরুষরা আসক্ত হয়ে দাম্পত্য কলহ বাড়ছে এবং কিশোরদের কাছে মদ বিক্রি হচ্ছে। প্রতিবাদে হুমকি মিলছে। অবিলম্বে পানশালা বন্ধের দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।