Install App
Login
HOME
Delhi
Haryana
Uttar Pradesh
Bihar
Chhattisgarh
Madhya Pradesh
Rajasthan
Jharkhand
Himachal Pradesh
Uttarakhand
Punjab
Andhra Pradesh
Telangana
Tamil Nadu
Karnataka
Maharashtra
Assam
West Bengal
Tripura
Gujarat
Odisha
Kerala
Jansamasya
हादसा
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
कांग्रेस
Accident
Congress
Modi
Delhi
Viral
Crime
Up
अमित_शाह
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Nsui
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
sanskritsuraj
No video available
3
CTET :- भाषा 2 में "संस्कृत" ही रखें. सिलेबस में नही हुआ है, बदलाव. अमरपुर :- थ्री एस तैयारी वाले. कक्षा से आज ही जुड़ें.
Amarpur, Banka
| Sep 20, 2021
MORE NEWS
গোমতী জেলা উদয়পুরে অস্থায়ী আয়ুর্বেদিক হসপিটাল পরিদর্শনে সচিব!
Amarpur, Gomati | Jun 27, 2026
গন্ডাছড়ার কানান্তা পাড়া উল্টাছড়া ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার জেরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, নিজের দুই শিশুসন্তানকে নৃশংসভাবে হত্যা করেছেন এক পিতা। নিহতদের মধ্যে রয়েছে ১৩ বছর বয়সী কন্যা রীচিকা ব্রু এবং চার বছর বয়সী শিশুপুত্র পৃসমাইহা ব্রু। অভিযুক্ত পিতার নাম লালচুয়ান মাউমা (৩৬) বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক ও গন্ডাছড়া থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে এবং ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চালাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
Amarpur, Gomati | Jun 27, 2026
*উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত* নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া: সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বাবা অয়াখী রায় ত্রিপুরা। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সমীর ত্রিপুরা দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশাগ্রস্ত অবস্থায় সে প্রায়ই তার বাবার সঙ্গে অশান্তি ও মারধোর করত বলে অভিযোগ। শনিবারও একই ধরনের এক ঘটনার সময় সমীর ত্রিপুরা লাঠি দিয়ে বাবাকে আঘাত করে। সেই আঘাত অয়াখী রায় ত্রিপুরার বুকে লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে এসডিপিও শশী মোহন দেববর্মাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত সমীর ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে যাত্রাপুর থানার হেফাজতে রয়েছে। অন্যদিকে, নিহত অয়াখী রায় ত্রিপুরার মরদেহ ময়নাতদন্তের জন্য কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আবারও পার্বত্য ত্রিপুরায় নেশার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
Amarpur, Gomati | Jun 27, 2026
২০১৬ সালের বিশ্রামগঞ্জ থানার একটি বলাৎকার মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আজ রাতে সুনামুরা থানার অন্তর্গত ওরমাই থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে! আগামীকাল উনাকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ্য যে এই ব্যক্তি সঙ্গে আরেকজন মিলে মেঘালয় থেকে আগত একটি মেয়েকে বলাৎকার করার অভিযোগে অভিযুক্ত ছিলেন এবং দীর্ঘ সময় যাবত পলাতক ছিলেন।
Amarpur, Gomati | Jun 26, 2026
বহিরাজ্য থেকে নেশা সামগ্রী পাচারের সন্দেহে আটক তিন বিলাসবহুল গাড়ি। বহিরাজ্যের আসাম থেকে কুমারঘাট হয়ে আগরতলার উদ্দেশ্যে আসার পথে নেশা সামগ্রী পাচারের সন্দেহে তিনটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে কুমারঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে দুটি বিলাসবহুল গাড়ি কুমারঘাট হয়ে আগরতলার দিকে যাওয়ার সময় হালাইমুড়া এলাকার স্থায়ী বাসিন্দাদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা গাড়ি দুটি আটক করলে খবর পেয়ে রাধানগর আসাম রাইফেল ব্যাটেলিয়নের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। তারা গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়ে যায় বলে জানা গেছে। এদিকে, ওই ঘটনার কিছুক্ষণ পর কুমারঘাট থানার পুলিশ আরও একটি বিলাসবহুল গাড়ি আটক করে। ফলে মোট তিনটি গাড়ি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। বর্তমানে একটি গাড়ি কুমারঘাট থানায় এবং বাকি দুটি আসাম রাইফেল ক্যাম্পে রাখা হয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে তিনটি গাড়িকেই সন্দেহজনক নেশা সামগ্রী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তবে গাড়িগুলো থেকে কী পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয়েছে কিংবা আদৌ কোনো নিষিদ্ধ বস্তু পাওয়া গেছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।ঘটনার পর সংশ্লিষ্ট সংস্থাগুলি তদন্ত শুরু করেছে। আটক গাড়িগুলির কাগজপত্র, যাত্রীদের পরিচয় এবং সম্ভাব্য পাচারচক্রের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও, সীমান্তবর্তী এলাকা দিয়ে নেশা সামগ্রী পাচারের সম্ভাবনা ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
Amarpur, Gomati | Jun 26, 2026
CTET :- भाषा 2 में "संस्कृत" ही रखें. सिलेबस में नही हुआ है, बदलाव. अमरपुर :- थ्री एस तैयारी वाले. कक्षा से आज ही जुड़ें. - Amarpur News