ইসলামপুর: আবাস যোজনায় কাটমানির অভিযোগে ইসলামপুর পৌরসভায় বিজেপির হুঁশিয়ারি
আবাস যোজনায় কাটমানির অভিযোগে ইসলামপুর পৌরসভায় বিজেপির হুঁশিয়ারি। শুক্রবার বিজেপি যুব মোর্চার ডাকে উত্তপ্ত হয়ে ওঠে ইসলামপুর পৌরসভা চত্বর। দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে পৌরসভায় পৌঁছান বিজেপি কর্মী-সমর্থকেরা। আবাস প্রকল্পে কাটমানি, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তুলে তারা পৌরসভা ঘেরাও করে বিক্ষোভে সামিল হন। পরে পৌরসভার ভিতরে প্রবেশ করে চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়ালের সঙ্গে দেখা করতে চান আন্দোলনকারীরা। অভিযোগ, চেয়ারম্যানকে সেখানে না পেয়ে ক্ষোভে ফেট