উন্নয়নের পাঁচালীর প্রচার করতে গিয়ে ভাতারের কর্জনা গ্রামে ব্লক সভাপতি বললেন, "যারা উন্নয়ন করেনা তারা কুৎসা করে, আমরা উন্নয়ন করেছি তাই খতিয়ান মানুষকে তুলে ধরছি।।" কর্মসূচি শেষ হলো সোমবার ৫:৩০ মিনিটে। সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উন্নয়নের পাঁচালীর প্রচার চালাচ্ছে জোর কদমে। তাদের সরকার যে সমস্ত উন্নয়ন করেছেন তা প্রচার করছেন। ভাতার ব্লকের বিভিন্ন অঞ্চলে সেই প্রচার চালাচ্ছেন ব্লক সভাপতি বাসুদেব যশ । সোমবার প্রচার চালাচ্ছিলেন মাহাচান্দা অঞ্চলে।