নিতুড়িয়া: নিতুড়িয়ার ভুরকুন্ডাবাড়িতে ১ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য,PMএর পর দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া গ্রামজুড়ে
অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। তার নাম বছর 57র মহাপদ মান্ডি ।তার বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া থানার অন্তর্গত ভুরকুন্ডাবাড়িতে। জানা যায়,মঙ্গলবার রাত্রে তিনি পাশের গ্রামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। ভোরের দিকে সে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে সে হঠাৎ অসুস্থ বোধ করলে পরিবারের আত্মীয়রা তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।