মাটিগাড়া: শিলিগুড়িতে হাওয়া মহলের মণ্ডপ ও চোখধাঁধানো শিব তাণ্ডব লেজার শো
শিলিগুড়ির শক্তিগড় পাঠাগার ক্লাবের ৭৫তম বর্ষের দুর্গোৎসবে রাজস্থানের হাওয়া মহলের আদলে বড় মণ্ডপ ও আধুনিক লেজার শোতে শিব তাণ্ডব ও মহিষাসুরমর্দিনী দেখানো হচ্ছে। প্রায় ৫০ ফুট উঁচু এবং ৮০ ফুট চওড়া মণ্ডপ দর্শনার্থীদের আকর্ষণ করছে।