বান্দোয়ান: কুচিয়া গ্রামে রাস্তায় বাইকের উপর ভেঙে পড়লো গাছ,অল্পের জন্য রক্ষা পেল বাইক আরোহী
কথায় বলে রাখে হরি মারে কে, অল্পের জন্য রক্ষা পেলে বাইক আরোহী।মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী থাকলো বান্দোয়ান। মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ আকাশ কালো করে মেঘ ওঠে এবং শুরু হয় প্রবল ঝড়। সেই ঝড়ে রাস্তা দিয়ে পার হবার সময় একটি বাইকের উপর ভেঙে পড়ে রাস্তার পাশে থাকা একটি আস্ত প্রকাণ্ড গাছ।বরাত জোরে বেঁচে যান ওই বাইক আরোহী। ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার অন্তর্গত কুচিয়া গ্রামে ভালো পাহাড় এলাকার সামনের রাস্তায়। প্রকাণ্ড গাছ ভেঙে পড়ায় অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক।