পুঞ্চা: পুঞ্চার ধাদকি মোড়ে ড্রেনের দুর্গন্ধযুক্ত জল রাস্তায় ছড়িয়ে পড়ায় অবরোধ রাজ্য সড়ক
Puncha, Purulia | Oct 17, 2026 পুঞ্চার ধাদকি মোড়ে ড্রেনের দুর্গন্ধযুক্ত জল রাস্তায় ছড়িয়ে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ। এই সমস্যার প্রতিবাদে পথ অবরোধে সামিল হন গ্রামের বাসিন্দারা। এর জেরে মানবাজার–লালপুর রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাস্তার দুই দিকেই গাড়ির দীর্ঘ লাইন পড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাতায়াতকারী মানুষজন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।